বাংলাদেশের ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিল জাপান

আপডেট : ১৯ জুন ২০২০, ০৮:৪৮ পিএম

বিশেষ কোনো কারণে বাংলাদেশ থেকে জাপানগামী ফ্লাইট স্থগিত করা হয়নি বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। এশিয়ান অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন কর্মকর্তারা।

জাপান দূতাবাসের ওই বিবৃতিতে শুক্রবার বলা হয়, ‘শুধু বাংলাদেশ নয়, ভারত-পাকিস্তান থেকেও যাত্রীদের বহন বন্ধ আছে। ২৭ মে থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়। এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্তটি নেয়া হয়েছে।’

করোনা মোকাবিলায় জাপান বাংলাদেশের পাশে থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সম্প্রতি একটি ফ্লাইটে জাপান যান অনেক বাংলাদেশি। কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশটিতে প্রবেশ করেন তারা। তারপরও চার বাংলাদেশির কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। পরে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করে জাপান। জাপান বলছে, নিষেধাজ্ঞার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।

গত কয়েক দিন ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া যাত্রীদের করোনা পজিটিভের খবর আসছে। চীনগামী একটি ফ্লাইটে এমন ১৭ জনকে পাওয়া যায়। পরে ওই ফ্লাইটটি চার সপ্তাহ স্থগিত করা হয়।

 এরপর গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া যাওয়া আরেকটি ফ্লাইটে মোট ৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত