রাজধানীতে ভুয়া হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে চার মামলা

আপডেট : ১৯ জুন ২০২০, ১১:০৬ পিএম

রাজধানীতে ভুয়া হ্যান্ড স্যানিটাইজার বিক্রয়ের অপরাধে চার মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাজধানীর শাহবাগ ও হাতিরপুল এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা এবং সহায়তা করে  পুলিশ।

মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে বলেন, শাহবাগে সুপর্ণা ড্রাগল্যান্ডকে স্যাভরন বিক্রয়ের জন্য ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আর হাতিরপুলে রাস্তায় ভুয়া স্যানিটাইজার বিক্রয়ের জন্য ৩ টি মামলায় ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত