গোয়ালন্দ উপজেলায় শনিবার এক সাংবাদিক ও তার স্ত্রীসহ চারজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, শনিবার ২৩ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪ জনের পজিটিভ। সাংবাদিক দম্পতি ছাড়া অপর একজন হাসপাতালের স্টাফ (রাঁধুনি) ও আরেকজন সদর উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত ৪২৫টি নমুনার মধ্যে এ নিয়ে ৩৫ জন পজিটিভ হলো। তাদের মধ্যে ২৯ জন সুস্থ হয়েছেন। একজন শিক্ষক মারা গেছেন। কয়েকজন সদর উপজেলার হওয়ায় তাদের দায়িত্ব সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের কাছে দেওয়া হয়েছে। তবে, যেভাবে ছড়াচ্ছে, তাতে সবার আরও সাবধান হওয়া প্রয়োজন বলে তিনি জানান।
