ইসলামী ব্যাংকের খুলনা জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২২ জুন ২০২০, ০৭:২৪ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর খুলনা জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৭ জুন ২০২০, বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো সংকটই চিরস্থায়ী নয়। সব সংকটেরই সমাধান আছে। কিন্তু এ সংকটে নিজেদের সঠিকভাবে পরিচালনা করতে হবে। দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ নিম্ন পর্যায়ে রাখার লক্ষ্যে চলমান পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রীর আন্তরিক, সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত