কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলাকায় করোনা আক্রান্ত রিজিয়া খাতুন (৬৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় চারজনের মৃত্যু হলো।
রিজিয়া খাতুন শহরের কোর্টপাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের স্ত্রী ও সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, রিজিয়া খাতুন শনিবার রাত আড়াইটায় জ¦র ও শ^াসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান জানান, সদর উপজেলার ইউনিয়ন সমাজকর্মী রিজিয়া খাতুন ১০ দিন যাবৎ জ¦র, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
