করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:৫৭ এএম

করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে গত রবিবার রাতে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সর্বশেষ পরীক্ষায় তিনি করোনামুক্ত বলে প্রতিবেদন এসেছে। তবে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর ভাগ্নি গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। তিনি বলেন, রবিবার রাতে মন্ত্রী বাসায় ফিরেছেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, মন্ত্রী রবিবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার ঢাকার মিন্টো রোডের বাসায় ফিরেছেন।

এর আগে নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তার স্ত্রী করোনায় সংক্রমিত বলে গত ১২ জুন প্রতিবেদন আসে। প্রাথমিক অবস্থায় বাসায় থেকেই চিকিৎসা নেন তারা। পরে অবস্থার অবনতি হলে তাদের ১৩ জুন রাতে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট শুরু হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এদিকে মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও কভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত