পাস করেনি কোনো শিক্ষার্থী

নাটোরে ৩টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিস

আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:২৪ এএম

নাটোরে দাখিল পরীক্ষায় তিন মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

মাদ্রাসাগুলো হলো গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় তারাশিয়া দাখিল মাদ্রাসা, লালপুর উপজেলার পানসিপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া দাখিল মাদ্রাসা।

চলতি বছর প্রকাশিত ফলাফলে সারা দেশে দাখিল পরীক্ষায় ৪৮ মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এরই মধ্যে নাটোরের ইও তিনটি মাদ্রাসা রয়েছে।

১৫ জুন মাদ্রাসা বোর্ডের পরিদর্শক স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিসে, ২০২০ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় মাদ্রাসাগুলোর প্রাথমিকভাবে পাঠদানের অনুমতি স্থগিত বা অ্যাকাডেমিক স্বীকৃতি বাতিল করে অনলাইন পাসওয়ার্ড, মাদ্রাসার ইআইআইএন নম্বর কেন বন্ধ করা হবে না, তার কারণ জানতে চাওয়া হয়েছে।

মাদ্রাসাগুলোকে নোটিস পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে এর জবাব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত