উপসর্গ নিয়ে মৃত্যু

করোনা আক্রান্ত ছিলেন দুই মুক্তিযোদ্ধা

আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:২৫ এএম

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা কাওসার দেওয়ান (৭৫) ও খলিলুর রহমানের (৬৫) করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি বাউফল উপজেলায়। বিষয়টি গতকাল সোমবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এছাড়া গত রবিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার মৃতদেহ শ্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪৪। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত