মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ০৮:৪২ এএম

মাদারীপুরে পানিতে ডুবে আরিছা ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিছা একই গ্রামের ইউপি সদেস্য সেকান্দর আলি শরিফ এর নাতনী কবির শরিফের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপরের দিকে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সময় আরিছাকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে পুকুরে ভেসে থাকা অবস্থায় আরিছার লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন আরিছার লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেকান্দর আলি শরিফ বলেন, নিহত আরিছা দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন মিয়া জানান, আমাদের কাছে এ রকম কোনো সংবাদ এখনো আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত