মির্জাপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ০১:৪০ পিএম

মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু মোতালেব (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে তিনি নারায়ণগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে।

মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার।

জানা গেছে, আবু মোতালেব নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে চাকরি থেকে এলপিআরে ছিলেন। দুই সপ্তাহ পূর্বে তিনি করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় আবু মোতালেবের মরদেহ মির্জাপুরে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত