চট্টগ্রাম জেলায় আরও ২১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১৬৪ জন এবং উপজেলার ৫৩ জন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত সোমবার (২২ জুন) চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি ও ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে মোট ৯২৬টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় গত সোমবার ২৬৪টি। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ৫৫ জনের। এদের মধ্যে নগরীর ২৯ জন ও উপজেলার ২৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত সোমবার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ২০ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে নগরীর নয়জন এবং বিভিন্ন উপজেলার ১১ জন।
গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৯০টি। যাদের মধ্যে ৭৬ জনের পজিটিভ আসে। এর মধ্যে নগরীর ৭২ এবং উপজেলার চারজনের করোনা শনাক্ত হয়েছে।
একইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করা হয় । এর মধ্যে পজিটিভ মিলেছে ৪০ জনের। এদের মধ্যে নগরীর ২৯ জন এবং বিভিন্ন উপজেলার ১১ জন।
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর ২৫ জন ও একজন উপজেলার বাসিন্দার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ জন। এদের মধ্যে ৩৫ জন এবং উপজেলার ৬০ জন বাসিন্দা। এই নিয়ে চট্টগ্রাম জেলায় সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন, সে হিসেবে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১৪৮ জন।
সোমবার শনাক্ত ২১৭ জনসহ এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৭০১ জন।
