করোনাকালে যেভাবে কমাবেন জাঙ্ক ফুডের অভ্যাস

আপডেট : ২৩ জুন ২০২০, ০৪:৫৩ পিএম

জাঙ্ক ফুডের অভ্যাস আপনার স্বাভাবিক খাবারের প্রতি আকর্ষণ কমিয়ে দেয়। এ ছাড়া করোনাভাইরাসের এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। সেদিক দিয়ে জাঙ্ক ফুড ক্ষতিকরই বলতে গেলে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আসুন জেনে নিই জাঙ্ক ফুডের অভ্যাস কীভাবে কমাবেন।

জাঙ্ক ফুড যাদের প্রিয়, তারা সহজেই এই অভ্যাস ছাড়তে পারে না। এই ক্ষেত্রে সপ্তাহে একটা দিন জাঙ্ক ফুডের জন্য বরাদ্দ রাখা যায়। সেদিনই শুধু জাঙ্ক ফুড খাবেন আর বাকি দিনগুলোতে স্বাভাবিক খাবার। জাঙ্ক ফুডকে সপ্তাহে একটা দিনের মধ্যে বেঁধে ফেললে দেখা যাবে এর প্রতি আকর্ষণ কমে আসতে শুরু করেছে। 

আরেকটি উপায়ে জাঙ্ক ফুড খাওয়া কমাতে পারেন, সেটি হচ্ছে বাসায় খুব বেশি জাঙ্ক ফুড রাখবেন না। এক্ষেত্রে হাতের নাগালের মধ্যে এই সব খাবার না পেলে স্বাভাবিকভাবেই খাওয়ার ইচ্ছেটাও ধীরে ধীরে কমতে থাকবে।

করোনার দিনে যেহেতু আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হবে, বিষয়টিকে মস্তিষ্ককে বারবার মনে করিয়ে দিন। এই মুহূর্তে জাঙ্ক ফুড আপনার জন্য বেশি ক্ষতিকর এবং বেশি বেশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে। দেখবেন অবচেতন মনে জাঙ্ক ফুড আপনাকে আর টানছে না। 

লকডাউনে অনেকে ফুড ডেলিভারি অ্যাপসে অর্ডার দিয়ে জাঙ্ক ফুড আনিয়ে নিয়ে খাচ্ছেন। কিন্তু ফুড ডেলিভারি নিতে গিয়েও কোনো না কোনোভাবে আপনার মধ্যে করোনা সংক্রমণ হতে পারে। বিষয়টি মাথায় রাখলেও জাঙ্ক ফুড থেকে আগ্রহ কমে যাবে আপনার। 

শিশুদের জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস কমাবেন কীভাবে? মনে রাখবেন, আপনি যতক্ষণ না আপনার সন্তানকে ভাল বা খারাপ শিখিয়ে দিচ্ছেন, ততক্ষণ সে কিছুই শিখবে না। কাজেই ওকে শেখান কোন খাবার স্বাস্থ্যকর এবং কোন খাবার খেলে শরীরের ক্ষতি হতে পারে।

আপনি কি আপনার বাচ্চার সামনে অনবরত চিপস বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার খেয়ে চলেছেন? তাহলে আজই বন্ধ করুন সেটা। কারণ আপনাকে দেখেই আপনার সন্তান শেখবে। আপনি ওর সামনে যা করবেন বা যা খাবেন তারই প্রভাব পড়বে ওর ওপর। কাজেই চেষ্টা করুন ওর সামনে স্বাস্থ্যকর খাবারই খেতে। এতে আপনার শিশুও আপনাকেই অনুসরণ করবে। বাচ্চা আপনার কথা শুনতে না চাইলে তাকে উপহার দেওয়ার কথা বলুন। এতে সে জাঙ্ক ফুড পরিহার করতে আগ্রহী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত