বিএসএফের গুলিতে ময়মনসিংহ সীমান্তে বাংলাদেশি নিহত

আপডেট : ২৪ জুন ২০২০, ০৬:০৬ এএম

ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে আবদুল জলিল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জলিল গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। গতকাল বিকেলে হালুয়াঘাট থানার ওসি আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাত থেকেই আবদুল জলিল নিখোঁজ ছিলেন। সকালে বিএসএফের গুলিতে তিনি মারা যান। জলিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

কড়ইতলী বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল মজিদ জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে। জলিলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত