রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ডের অনুমোদন

আপডেট : ২৪ জুন ২০২০, ০৭:২৭ এএম

বেমেয়াদি রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল মঙ্গলবার এসইসির কমিশন সভায় এই মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ডের উদ্যোক্তা হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক। আর এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিসিএল। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা। এতে উদ্যোক্তা প্রিমিয়ার ব্যাংক জোগান  দেবে ২৫ কোটি টাকা। অবশিষ্ট ১০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত