বাগেরহাটে করোনায় প্রবীণ চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ০১:৪৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ পাল (৭৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়।

বুধবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এই তথ্য জানায়। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

চিকিৎসক উপেন্দ্রনাথ পাল সত্তরের দশকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন। তার বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার দুপুরে বলেন, গত সোমবার চিকিৎসক উপেন্দ্রনাথ পাল ফকিরহাটের বাড়িতে বসে অসুস্থ হলে তাকে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবের পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

উপেন্দ্রনাথ পাল সত্তরের দশকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিলেন। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে, বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৭ ও ২১ জুন সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে অবরুদ্ধ রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় পাঁচজন, সদরে ছয়জন, ফকিরহাটে এগারো জন, মোংলায় তিনজন, রামপালে দুইজন এবং চিতলমারিতে চারজন রয়েছেন। এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুব্রত দাস দুপুরে এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নারী পুরুষ মিলিয়ে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ হয় ১৭ জন। গত ১৭ ও ২১ জুন বাগেরহাটের সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় বাড়িতে রেখে তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত