পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

আপডেট : ২৫ জুন ২০২০, ১১:৪৯ এএম

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম।

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লাগে।

কন্ট্রোল রুমের উপ-সহকারী পরিচালক এনায়েত হোসেন দেশ রূপান্তরকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত