ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী খড়িখালী এলাকায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারুল ইসলাম (২১) যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার জানান, বালুভর্তি ট্রাক ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সদর উপজেলার বিষয়খালী এলাকার খড়িখালী নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এ সময় ট্রাক চালক আক্তারুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্তারুল ইসলাম লাশ উদ্ধার করে বারোবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
