পাখির ঝুলন্ত লাশ

আপডেট : ২৬ জুন ২০২০, ০১:১৮ এএম

রাজধানীর মহাখালি কড়াইল বউবাজার বস্তি থেকে পাখি আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার লাশ উদ্ধার করে বনানী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বরগুনা তালতলি উপজেলার বতিঘর গ্রামের আলমগিরের মেয়ে পাখি। পরিবারের সাথে কড়াইল বউ বাজার বস্তির নিজেদের বাড়িতে থাকত। কিছুই করত না সে।

বনানী থানার উপ পরিদশর্ক (এসআই) আবু তাহের জানান, পাখির বাবা আলমগির চা দোকানদার। ঘরের সাথেই চা দোকান তার। দুপুরে দোকানেই ছিলেন তিনি। ঘরে একাই ছিলো পাখি। বেলা দুইটার দিকে তার বাবা ঘরে গিয়ে পাখির ঘরের দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে পাখিকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর থানায় খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, পাখি আগে পড়ালেখা করত। বর্তমানে বেকারই বসা ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করতে পারে সে সম্পর্ক কেউ কিছু জানাতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত