ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
এর আগে ইউএনও অফিসের একজন কর্মচারীর পজিটিভ আসে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম কোন ইউএনও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা. রাশেদুর রহমান জানান, সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে আসেন। জরুরি ভিত্তিতে তার নমুনা পরীক্ষা করা হয়। রাত পৌনে ৯ টার দিকে পাওয়া ফলাফলে পজিটিভ আসে।
বিষয়টি জানার পর ফোন করা হলেও ইউএনও রিসিভ করেননি। এর আগেও ইউএনও তাহমিনা আক্তার নমুনা পরীক্ষা করিয়েছিলেন বলে জানা গেছে।
