ঢাকা সিটির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছোট ভাই বিশিষ্ট ক্রিড়াবিদ আনোয়ার হোসেন উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে যথাযথ সামাজিক দুরত্ব বজায় রেখে ব্রাদার্স ক্লাব মাঠে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়।
দীর্ঘদিন নানবিধ রোগে ভোগার পর গত এক সপ্তাহ যাবৎ করোনা আক্রান্ত ছিলেন উজ্জ্বল।
রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
