বনশ্রীতে বাটার দোকানে আগুন

আপডেট : ২৮ জুন ২০২০, ১২:৩৯ এএম

রাজধানীর খিলগাঁও বনশ্রীতে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ১০টা ১৭ মিনিটে বনশ্রীর বি ব্লকের বাটার জুতার দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান দেশ রূপান্তরকে জানান, একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় বাটার দোকানে আগুন লাগে। কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত