খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের আরও দুজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। খুমেক হাসপাতালের পরিচালক রেজা সেকান্দার বলেন, শুক্রবার রাত ৯টার দিকে আরএমও মিজানুর রহমানের করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার শরীরের অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতেই সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ ছাড়া খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসকের শরীরে গত শুক্রবার করোনা শনাক্ত হয়।
×
