নরসিংদীতে ২৭ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২০, ০৮:০২ এএম

নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

গ্রেপ্তাররা হলেন সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের আজির উদ্দিন (২৭), একই থানার মুফতিরগাঁও গ্রামের মিনার (২১), মাইক্রোবাসচালক মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের আজাদ মিয়া (৩৪) ও একই থানার শেখপাড়া গ্রামের নোমান আহম্মেদ বকুল (৩২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত