বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি করোনায় আক্রান্ত

আপডেট : ৩০ জুন ২০২০, ০৮:০৪ এএম

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। গত রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনিসহ সাতজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। গতকাল সোমবার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. সুব্রত দাস বলেন, রবিবার যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মনিরসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৫ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব স্ব এলাকার আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন বাগেরহাট সদরের, দুজন মোংলার এবং চারজন চিতলমারীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত