ভারতে এক সপ্তাহে ১ লাখ করোনা রোগী শনাক্ত

আপডেট : ৩০ জুন ২০২০, ০৩:০২ পিএম

লকডাউন শিথিল করায় ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। মাত্র এক সপ্তাহে দেশটিতে প্রায় ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

বিবিসি বাংলা জানায়, গত এক সপ্তাহে ১ লাখের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহারাষ্ট্র ও তামিলনাডুতে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। যদিও গোটা ভারতেই করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।

এর আগে পশ্চিমবঙ্গ, ঝাড়খান্ড, নাগাল্যান্ড ও আসাম রাজ্য আলাদা আলাদা করে লকডাউন দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এতে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ১৬ হাজার ৮৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন।

বর্তমানে চিকিৎ‌সাধীন রয়েছেন ২ লাখ ১৫ হাজার ১২৫ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৫৯.১ শতাংশ।

এই সময় জানায়, ভারতে যখন ‘আনলক ২’-এর প্রস্তুতি চলছে, তখনই লাফিয়ে বেড়ে চলেছে মৃত ও আক্রান্তের সংখ্যা।

কেবল মহারাষ্ট্রেই এ দিন আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫৭ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের কাছে পৌঁছে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত