ঝিনাইদহে আরও ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:০৬ এএম

ঝিনাইদহে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৭২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪টি পজিটিভ। আক্রান্ত সংখ্যার মধ্যে রয়েছে- ঝিনাইদহ সদর উপজেলায় ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন ও শৈলকুপা উপজেলায় ৪ জন। আক্রান্ত ২০৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত