ফেনীতে সুস্থ পাঁচ শতাধিক করোনা রোগী

আপডেট : ০১ জুলাই ২০২০, ০২:০৬ পিএম

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০১ জন রোগী সুস্থ হয়ে উঠছেন। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানান।

জেলায় এ পর্যন্ত ৮৫২ জন করোনা রোগী শনাক্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪ জনের শরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কোনো মৃত্যু না হলেও সুস্থ হয়েছে ৪০ জন করোনা রোগী।

আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৪ জন, সোনাগাজীতে ৭ জন ও ছাগলনাইয়া ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ওই দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৬১ জনের প্রতিবেদন আসে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার পর্যন্ত ৫ হাজার ১১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮৫২ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৩৭ জন, সোনাগাজীতে ১৩৯ জন, দাগনভূঞায় ১৮১ জন, ছাগলনাইয়ায় ১০৬ জন, ফুলগাজী ৪১ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন গেছেন ১৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত