করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত মাত্র ৯২২ জনের নমুনা টেস্ট করা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ। তাতে কোনো আক্রান্ত নেই বলেও জানানো হয়েছে।
বিশ্ব জুড়ে করোনাভাইরাস মহামারির কয়েক মাস পার হয়ে গেলেও এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইরাসটি প্রসঙ্গে উত্তর কোরিয়া থেকে কোনো খবর পাওয়া গেল।
দেশটিতে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এডিশন সালভাদরের পাঠানো এক ই-মেইলে ১৯ জুন পর্যন্ত উত্তর কোরিয়ার করোনাভাইরাসের আপডেট উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে এই সময়ে ৯২২ জনের কভিড-১৯ টেস্ট হয়েছে। সবার টেস্টের ফল নেগেটিভ।
ইমেইলে আরও উল্লেখ করা হয়েছে, ৭ ম থেকে দক্ষিণ কোরিয়ায় ৪৪৩ জন মানুষকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ ও ১৯ জুনের মধ্যে ২০৪ জনকে ছাড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে ২৫ হাজার ৫৫১ জনকে।
উত্তর কোরিয়ার কোরানাভাইরাস পরিস্থিতি নিয়ে সবশেষ ১৭ এপ্রিল আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল ডব্লিউএইচও। সেই বিবৃতিতে বলা হয়েছিল দেশটিতে ৭৪০ জনের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। এর অর্থ এপ্রিল থেকে দেশটিতে করোনা টেস্ট হয়েছে মাত্র ২০০ জনের।
আর কোয়ারেন্টাইনে নিয়ে মুক্তি দেওয়া হয়েছে ২৫ হাজার ১৩৯ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ২৫৫ জন।
