মৌলভীবাজারের রাজনগরের ইউএনওসহ একদিনে নতুন করে ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার ল্যাব থেকে আক্রান্তদের তথ্য জানানো হয়েছে।
নিজে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল দেশ রূপান্তরকে বলেন, আমার মাঝে লক্ষণ সেভাবে নেই। গত ২৭ তারিখ করোনা সন্দেহে নমুনা দিয়েছিলাম।
অপরদিকে, চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সেলিমুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
গতকাল বুধবার বাঁশখালী হাসপাতালে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানান ল্যাব টেকনিশিয়ান পরিতোষ বড়ুয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, মেয়র ঢাকায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। বুধবার সকালে ঢাকা ল্যাবএইড হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করে।
ল্যাবএইডের অধ্যাপক ডা. মনজুর আহমদ গালীব জানান, কয়েকদিন ধরে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী জ্বর, সর্দিসহ নানান রোগ অনুভব করছিলেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
