মির্জাপুরে লকডাউন শেষ হচ্ছে আজ

আপডেট : ০২ জুলাই ২০২০, ০১:৪৩ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে সবশেষ ২৪ ঘণ্টায় ৪ পুলিশ সদস্যসহ ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২০২।

গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম।

এদিকে আজ বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে (বাজার এলাকা) ১৫ দিনের লকডাউন শেষ হচ্ছে। লকডাউনের মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রমতে, গত ২৬ জুন ঢাকা শিশু হাসপাতালে পাঠানো নমুনা থেকে ৮ জনের করোনায় আক্রান্তের বিষয়টি বুধবার স্থানীয় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়।

আক্রান্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই নারী পুলিশ সদস্য এবং দুই পুরুষ পুলিশ সদস্য, গোড়াই এলাকার তিনজন এবং ফতেপুর ইউনিয়নের পারদিঘি গ্রামের একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত