লালমনিরহাটের পাটগ্রাম উপজলার দহগ্রাম ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে জাহিদুলসহ কয়েকজন দহগ্রামের শাকোয়া নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় আচমকা বজ্রপাতে জাহিদুল ইসলাম (২৬) ও রাকিব হাসান (২৪) ঘটনাস্থলে মারা যান।
এ সময় আরও দুইজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- একই গ্রামের বাচ্চা মিয়া (২৬) ও শফিকুল ইসলাম (৩০)। মৃতরা পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
