নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকচাপায় এনামুল হক (৪০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক বগুড়ার দুঁপচাচিয়া হারঞ্জা গ্রামের মৃত মাহতাব আলীর ছেলে।
তিনি নওগাঁ সদর উপজেলার বলিহার বাজারে বেসরকারি সংস্থা (টিএমএসএস) এনজিও শাখায় সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল দেশ রূপান্তরকে বলেন, এনামুল হক তার অফিসের কাজ শেষে বুধবার রাতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাটচকগৌরী নামক স্থানে নওগাঁগামী একটি ট্রাক পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান এনামুল। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
