লক্ষ্মীপুরে বিপুল সরকারী চাল ও গম উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:১৬ পিএম

লক্ষ্মীপুরে ব্যাক্তি মালিকানাধীন গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমান সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে এসব চাল ও গম মজুদ রাখায় দুটি গোডাউন সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। এ সময় ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদ এর দুটি গোডাউনে অভিযান চালিয়ে সরকারি এসব চাল ও গম জব্দ করা হয় বলে জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)র কর্মকর্তারা।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত সরকারি বিভিন্ন বরাদ্ধকৃত চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুদ রেখেছেন এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এস আই) জেলা কর্মকর্তারা। 
পরে তথ্য অনুযায়ী  সংস্থাটির জেলা পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় ফরিদের গোডাউনের সামনে ট্রাক ভর্তি ২০টন গম ও  গোডাউনের ভিতরে ৯৫ টন সরকারি চাল পেয়ে তার দুটি গোডাউন সিলগালা করা হয়। প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত রয়েছে বলে জানান স্থানীয়রা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

এনএসআই পরিচালক মানিক চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের স্থানীয় চাল ব্যাবসায়ীর তালাবদ্ধ গোডাউনে অভিযান চালাই। কাউকে না পেয়ে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগীতায় গোডাউনের তালা ভেঙ্গে ৯৫ মেঃ টন চাল ও ২০ মেঃ টন গমসহ একটি ট্রাক জব্দ করি। 

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে আমরা গোডাউন দুটি সিলগালা করেছি। শীঘ্রই তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত