কোরআনুল কারিমের ‘তিমুরিদ পান্ডুলিপি’ ১৫শ’ শতাব্দীতে মিং রাজবংশের সময়ে লিখিত। এক ধরনের চাইনিজ পেপারে সোনার প্রলেপে অঙ্কিত পবিত্র কোরআনের এ বিরল পান্ডুলিপি সাড়ে ৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। টাকার অংকে এর মূল্য দাঁড়ায় ৭৩ কোটি ১৬ লাখ ৪০ হাজার।
২৬ জুন লন্ডনের ক্রিস্টি নিলাম সেন্টারে তৈমুর যুগের এই ‘তিমুরিদ কোরআন’ পান্ডুলিপিটি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল। ইরানে লিখিত পান্ডুলিপিটি নিলামে ৮.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। মিডল ইস্ট মনিটরের খবরে এমনটা জানা গেছে।
নিলাম বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন, এ পা-ুলিপি ৮০০ ডলার থেকে বিট শুরু হবে। অবশেষে সব অনুমানকে ছাড়িয়ে ১২ গুণ বেশি দামে (৭০ লাখ পাউন্ডের বেশি) বিক্রি হলো। বিশেষ চাইনিজ পেপারে লিখিত সাড়ে ৫০০ বছরের পুরনো পবিত্র কোরআনের পান্ডুলিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি খুবই আকর্ষণীয়। বহু শতাব্দী ধরে সংরক্ষিত এ পান্ডুলিপির রং ও উজ্জ্বলতা অক্ষুণ্ণ রয়েছে। এর পৃষ্ঠা ও প্রচ্ছদে স্বর্ণের প্রলেপ দিয়ে কাজ করা রয়েছে।
আরবি নাসখ লিপিতে রচিত পান্ডুলিপিটি তিমুরিদ-যুগের (১৩০৭-১৫০৭ সাল)। তুর্ক-মঙ্গোল বংশোদ্ভূত সুন্নি মুসলিম বংশ এবং এর প্রতিষ্ঠাতা তৈমুরের নামানুসারে (তামেরলেন নামেও পরিচিত)। এটা সে সময় সমৃদ্ধ শৈল্পিক আদান-প্রদানের প্রমাণ বহন করে। পান্ডুলিপিতে বর্ণিল মিং রাজবংশের পৃষ্ঠাগুলোর মধ্যে নীল, ফিরোজা, গোলাপি, বেগুনি, কমলা, সবুজ এবং ক্রিম রং রয়েছে। ‘ব্যতিক্রমী’ হিসেবে বর্ণিত এটির ক্যালিগ্রাফিটি মার্জিত নীল ও সোনার লাইনসহ সোনার গোলাকার শ্লোক চিহ্নগুলো দিয়ে সজ্জিত পৃষ্ঠা। ওইদিন ক্রিস্টির নিলামে পবিত্র কোরআনের তিমুরিদ পা-ুলিপি ছাড়াও ৩৫টি ইরানি শিল্পকর্ম অন্তর্ভুক্ত ছিল।
