গোপালগঞ্জে নতুন ৩২ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০১:৩৮ পিএম

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪৩ জনে। করোনায় এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯৯ জন, জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৩২ জন।  

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, টুঙ্গীপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় ৭ জন, মুকসুদপুরে ৬ জন ও কাশিয়ানী উপজেলায় ৪ রয়েছেন।

আক্রান্তদের আইসোলেশনে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় ৩ জন, টুঙ্গীপাড়ায় ২ জন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ২ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন।

মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২০০ জন, টুঙ্গীপাড়ায় ১১০ জন, কোটালীপাড়ায় ১১৭ জন, মুকসুদপুরে ১৭০ জন ও কাশিয়ানী উপজেলায় ১৪৬ রয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ৭২ জন, টুঙ্গীপাড়ায় ৫০ জন, কোটালীপাড়ায় ৬২ জন, মুকসুদপুরে ১০৫ জন ও কাশিয়ানী উপজেলায় ১১০ জন। মোট আক্রান্তদের মধ্যে ৩৯৯ জন সুস্থ হয়েছেন, বাকি ৩৩২ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫৪০৬ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত