আগস্টেই বাজারে আসতে পারে ভারতের টিকা

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৬:৫৬ এএম

বর্তমান বিশ্বে ভয়াবহ সংকট তৈরি করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। মানবজাতিকে এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে ইতিমধ্যেই বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কারে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।

টিকা আবিষ্কারের দৌড়ে সম্প্রতি নিজেদের নাম লিখিয়েছে ভারত। দেশটিতে বানানো করোনার প্রথম টিকা দেশটির স্বাধীনতা দিবসের আগেই বাজারে আসতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের (বিবিআইএল) সহযোগিতায় কোভ্যাক্সিন নামের করোনার টিকাটি বাজারে আনতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। তবে বাজারে আনার আগে মানবদেহে এই টিকা প্রয়োগ করে দেখার জন্য দেশের অন্তত ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। দেশের বিভিন্ন প্রান্তে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য বিশাখাপত্তম, রোহতক, দিল্লি, পাটনা, বেলগাঁও (কর্ণাটক), নাগপুর, গোরখপুর, হায়দরাবাদ, গোয়া, আর্যনগর, কানপুর ও কাট্টানকুলাথুরের (তামিলনাড়ু) প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢালাওভাবে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য দেশের ওই প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে আইসিএমআর। এতে লেখা হয়েছে, টিকা বানানোর জন্য সার্স-কভ-২ ভাইরাসের স্ট্রেন সংগ্রহ করা হয়েছিল আইসিএমআরের অধীনে থাকা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত