দিনাজপুর

করোনায় কর্মহীন বিউটি পার্লারগুলো

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৭:৪৪ এএম

নিজেকে একটু অন্যরূপে কিংবা ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার জন্য মেয়েদের পছন্দের জায়গা হলো বিউটি পার্লার। বিয়ের কনে কিংবা কনের নিকটাত্মীয়রাও অনুষ্ঠানের আগে সাজতে আসেন বিউটি পার্লারে। দিনাজপুর শহরে ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত একজন কনে বিয়ের সাজ দিতে পারেন।

কিন্তু করোনাভাইরাসের কারণে বর্তমানে বিউটি পার্লারগুলোতে আসছেন না কোনো কাস্টমার। এতে চরম বিপাকে পড়েছেন বিউটি পার্লারের মালিক ও কর্মচারীরা। কোনো কোনো বিউটি পার্লারে কাস্টমার না থাকায় বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছেন মালিকরা। বর্তমান সময়ে সামাজিক কোনো অনুষ্ঠান বিশেষ করে বিয়ের অনুষ্ঠান কমে যাওয়ায় বিপাকে পড়েছে বিউটি পার্লারগুলো।

বিউটি পার্লারের মালিক ও কর্মচারীরা বলছেন, করোনাভাইরাসের কারণে কোথাও অনুষ্ঠান হচ্ছে না। অনুষ্ঠান হলেও এখন ঘরোয়াভাবে হচ্ছে। আবার স্কুল-কলেজ ও ছাত্রীনিবাস বা হোস্টেলগুলো বন্ধ থাকায় সবাই বাড়িতে চলে গেছে। এতে করে বিউটি পার্লারে সাজার মতো কেউ আসছেন না। ফলে বিউটি পার্লারগুলো একপ্রকার বন্ধ হয়ে আছে। আবার কাজ নেই দেখে কর্মচারীও রাখা সম্ভব হচ্ছে না। দিনাজপুরের মালদহপট্টি এলাকার স্বপ্ন বিউটি পার্লারের স্বত্বাধিকারী আমির হোসেন বলেন, আমার বিউটি পার্লারে চারজন বিউটিশিয়ান কাজ করত। বর্তমানে তিনজনই আসে না। কাজ না থাকলে বিউটিশিয়ান রাখাও সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত