জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৫:০৫ পিএম

যমুনার পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বাহাদুরাবাদ পয়েন্টে শনিবার বিকেল পর্যন্ত বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আশ্রয় কেন্দ্র ও উঁচু সড়ক-বাঁধে দিন কাটছে অনেক পরিবারের।

ত্রাণ তৎপরতা আগের চেয়ে বাড়লেও এখনও দুর্গত এলাকার অনেকেই পায়নি ত্রাণ সহায়তা। চারণভূমিগুলো পানিতে ডুবে থাকায় তীব্র হয়েছে গোখাদ্যের সংকট। তাই পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ।

এখন পর্যন্ত বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭১ কিলোমিটার কাঁচা, ১৭ কিলোমিটার পাকা সড়ক ও ২৯০টি বাড়ি সম্পূর্ণ ও ৬ হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নায়েব আলী জানান, জেলার ৭ টি উপজেলা ও ৮ টি পৌরসভার ৩৪৯ টি গ্রামের ৮৮ হাজার ৪২৩টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ত্রাণ প্রয়োজন এমন পরিবারের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৪২২টি। এসব পরিবারের জন্য এখন পর্যন্ত ৪৩৪ মেট্রিক টন চাল ও ১১ লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত