ইভ্যালি ফুডের সঙ্গে চুক্তি গ্লোরিয়া জিনস কফিসের

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৭:৪৮ এএম

ইভ্যালির খাবার সরবরাহ সেবা ইভ্যালি ফুড এক্সপ্রেসে (ই-ফুড) যুক্ত হয়েছে গ্লোরিয়া জিনস কফিস। এই ফুড চেইনের সব খাবারই এখন থেকে অর্ডার করা যাবে ই-ফুডের এক্সপ্রেস শপের মাধ্যমে। গতকাল শনিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডি। গ্লোরিয়া জিন্স কফিসের তিনটি শাখা থেকে খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এ লক্ষ্যে অস্ট্রেলিয়াভিত্তিক চেইন শপ গ্লোরিয়া জিনস কফিসের বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান নাভানা ফুডসের সঙ্গে সমঝোতা চুক্তি করে ইভ্যালি। চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং নাভানা ফুডসের হেড অব বিজনেস এফ এম মুরশেদ এলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত