মোংলায় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার, নৌকা জব্দ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৮:১০ এএম

বাগেরহাটের মোংলায় পশুর নদীর চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি নৌকাসহ হরিণ শিকারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।

গতকাল শনিবার সকালে সুন্দরবন সংলগ্ন চিলা বাজারের কাছে পশুর নদীতে একটি নৌকা থামাতে বলেন বনপ্রহরীরা। এ সময় নৌকা ফেলে হরিণ শিকারি ও পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ১৫ কেজি মাংস, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই নৌকা, নৌকায় থাকা দুটি ধারালো অস্ত্র এবং ফাঁদ জব্দ করেন বন বিভাগের সদস্যরা।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ আজাদ কবির বলেন, হরিণ শিকার করে পালিয়ে যাওয়া মোংলার চিলা এলাকার মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাসের নামে শনিবার মামলা করেছে বন বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত