নিজবাড়ির উঠানের গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০১:২০ পিএম

নিজ বাড়ির উঠানে জাম্বুরা গাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর শহরের ১নং ওয়ার্ডের সাধুপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ পুর্ণিমা মেহতা (৪৫) ওই এলাকায় রাজমিস্ত্রী বুলিয়া মেহতার স্ত্রী। তার সুমন (২৮) ও শুভ (২৫) নামে দুই সন্তান রয়েছে।

সাদা কাগজে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এ ধরনের লেখা চিরকুট পাওয়া গেছে এবং লেখার সঙ্গে সমিতির বইয়ে তার স্বাক্ষরের মিল রয়েছে বলে স্থানীয়রা জানায়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর স্বামী বুলিয়া মেহতা ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন ঘরে স্ত্রী নেই। ঘর থেকে বের হয়ে উঠানে দেখতে পান জাম্বুরা গাছে তার স্ত্রীর ঝুলন্ত লাশ। পরে তার কান্নায় স্থানীয়রা এ দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে বেলা ১২টার দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত