চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৮:১৩ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকা থেকে গতকাল রবিবার ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক আফসার আলীর বাড়ি (৩৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ায়। র‌্যাব জানায়, বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার একটি আমবাগানে মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল দুপুরে অভিযান চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত