করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিম চৌধুরী

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:২৩ পিএম

জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এই তথ্য নিজেই নিশ্চিত করে সেলিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন,  বর্তমানে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছি।

সোমবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন এই জনপ্রিয় শিল্পী।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, ২ তারিখ এবং ৩ তারিখের যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে সোমবার। এতে কমলগঞ্জ উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত