করোনা পরীক্ষা ও শনাক্ত কমছে গাজীপুরে

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:৪২ এএম

গাজীপুরে করোনায় শনাক্ত ও পরীক্ষা দুটিই কমেছে। গত ২৪ ঘন্টায় বুধবার গাজীপুরে করোনা শনাক্ত হয়েছে ১৭ জন। ২৬২ জনের শরীরে করোনা পরীক্ষা করে এ ১৭ জনের পজেটিভ আসে। মঙ্গলবার ৩১৩ জনের পরীক্ষা করে পজেটিভ আসে ৩৭ জনের। সোমবার ৪৬৫ জনের পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

গত ৫ জুলাই ররিবার ২৪১ জনের পরীক্ষা করে ৯২ জনের করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। ৫ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে গাজীপুরে মৃত্যু হয়েছিল ৪৫ জনের গত তিন দিনে জেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা মোট গেছেন ৪৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮২ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৮৯০ জনের। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় জেলার মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

বুধবার বিকালে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩ জন, কাপাসিয়া ও শ্রীপুরে ২ জন করে এবং গাজীপুর সদর এবং সিটি করপোরেশন এলাকায় ১০ জন শনাক্ত হয়েছে।

এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮২ জনে। তারমধ্যে কালিয়াকৈর উপজেলায় ৪৫৩ জন, কালীগঞ্জে ৩৪৭, কাপাসিয়াতে ২৬৫,  শ্রীপুর উপজেলায় ৪৭১ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ২ হাজার ২৪৬ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এপর্যন্ত মারা গেছেন ৪৬ জন। মোট আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর ও সিটি কর্পোরেশনে সর্বাধিক ২ হাজার ২৪৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত