এমবিএলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরণ সভা

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৭:৩৬ এএম

উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের মৃত্যুতে গত বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে স্মরণসভা আয়োজন করে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (এমবিএল)। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন।

স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, ব্যাংকের উদ্যোক্তা শহিদুল আহসান, এ এস এম ফিরোজ আলম, মো. শাহাবুদ্দিন আলম, নারগিস আনোয়ার, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, বিলকিস বেগম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত