সীতাকুন্ডে খুঁটি থেকে পড়ে মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৭:৫৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে বকুল জলদাস (২৮) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পার্শ্ববর্তী জলদাসপাড়ার মোহন জলদাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান বকুল। ঘটনাস্থলেই বকুল জলদাসের মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত