রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।
গতকাল শনিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে জেলা সংসদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভায় উদীচীর নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সরকারের কাছে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সিপিবি নেতা আহসানুল হাবিব বাবু, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, লেখিকা জুই জেসমিন প্রমুখ।
