যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির নৌবাহিনীর একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে আগুন ধরে যায়। গত রবিবারের এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউএসএস বোনহোম রিচার্ড নামের জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটি বন্দরে নোঙর করা ছিল। বিস্ফোরণের ঘটনায় আহত ২১ জনের মধ্যে ১৭ জনই নাবিক বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।
টুইটারে দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনা নিয়ে কথা বলেছেন নেভাল অপারেশনস চিফ। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের ভূমিকার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
