করোনা ভ্যাকসিন

শেষ ধাপের পরীক্ষা শুরু করছে মডার্না

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:৩৫ এএম

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। গত ডিসেম্বরে চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী এই ভাইরাস দুই শতাধিক দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। করোনার কারণে সারা বিশ্বেই ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এই ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে ইতিমধ্যেই ভ্যাকসিন আবিষ্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ভ্যাকসিন চলে এলেই করোনা নিয়ে ভয় হয়তো অনেকটাই কেটে যাবে।

মহামারী করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করেছে। খুব দ্রুত তারা তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা চালাতে যাচ্ছে।

করোনা নিয়ে বিশ্বব্যাপী নানান ধরনের খারাপ খবরের মধ্যে নতুন করে আশার আলো দেখাল মডার্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত