রোমো রউফ চৌধুরী আবার ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:৫৭ এএম

রোমো রউফ চৌধুরী সম্প্রতি ৪৩২তম পর্ষদ সভায় ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। সফল তরুণ উদ্যোক্তা রোমো রউফ র‌্যাংগস গ্রুপ ও সী ফিশারস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক।

বর্তমানে তিনি র‌্যানকন এগ্রো মেশিনারিজ, র‌্যানকন ইলেকট্রনিকস, র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, র‌্যানকন কার হাব ও র‌্যানকন হসপিটালিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।  ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন র‌্যানকন হোল্ডিংস, র‌্যানকন মোটরবাইকস ও র‌্যাংগস পেট্রোলিয়ামে। এছাড়া তিনি র‌্যানকন মোটরস, র‌্যাংগস, র‌্যাংগস প্রোপার্টিজ, র‌্যানকন অটোমোবাইলস, র‌্যাংকস টেলিকমসহ ১০টির বেশি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত